ঢাকারবিবার , ২৮ নভেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ বিমানবাহিনীতে লোক নিয়োগ -দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ২৮, ২০২১ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ বিমানবাহিনী অফিসার ক্যাডেট হিসেবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ বাহিনীর চারটি শাখায় জনবল নেওয়া হবে। শাখাগুলো হলো জিডি (পি), লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি/মিটিওরলজিক্যাল, ফিন্যান্স ও অ্যাডমিন। পুরুষ ও নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
আবেদনের জন্য প্রার্থীকে অবিবাহিত হতে হবে। ২০২২ সালের ৭ জুলাই তারিখে বয়স ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি, নারী প্রার্থীদের উচ্চতা জিডি (পি) শাখার জন্য ৬৪ ইঞ্চি, অন্যান্য শাখার জন্য ৬২ ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি। উভয় প্রার্থীদের ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে।

জিডি (পি) শাখার প্রার্থীদের জন্য দৃষ্টিশক্তি ৬/৬ এবং অন্যান্য শাখার প্রার্থীদের জন্য বিধি অনুসারে। জিডি (পি) ও লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি/মিটিওরলজিক্যাল শাখার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (বিজ্ঞান) উভয় পরীক্ষায় জিপিএ–৪.৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ। ও লেভেলে পদার্থ, গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড বি।

ফিন্যান্স শাখার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় জিপিএ–৪.৫০ এবং গণিত/হিসাববিজ্ঞানে ন্যূনতম লেটার গ্রেড এ। ও লেভেলে গণিত/হিসাববিজ্ঞানসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং গণিত/হিসাববিজ্ঞানসহ কমপক্ষে দুটি বিষয়ে লেটার গ্রেড বি। অ্যাডমিন শাখার জন্য উভয় পরীক্ষায় যেকোনো শাখায় জিপিএ–৪.৫০। ও লেভেলে কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে দুটি বিষয়ে লেটার গ্রেড বি।
যেভাবে আবেদন করবেন
অনলাইনে আবেদনের জন্য বিমানবাহিনীর ওয়েবসাইটে (https://joinairforce.baf.mil.bd/) প্রবেশ করে ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করতে হবে। সেখানকার নির্দেশনা অনুযায়ী নিবন্ধন করতে হবে।
আবেদনের শেষ তারিখ

Don`t copy text!