ঢাকারবিবার , ১৭ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ভাঙারি দরে ৪৯টি ভলভো বাস বিক্রি-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ১৭, ২০২১ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বিআরটিসির ২০ বছর আগে কেনা ৫০টি ভলভো বাসের ৪৯টিই ভাঙারি হিসেবে বেঁচে দেয়া হয়েছে।

দীর্ঘদিন অকেজো পড়ে থাকায় এমন সিদ্ধান্ত সরকারি সংস্থাটির। অকেজো বাসগুলো সারাতে দফায় দফায় উদ্যোগ নেয়া হলেও ব্যয়বহুল হওয়ায় তা কার্যকর হয়নি। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, নতুন বাস কেনার পর সেগুলো রক্ষণাবেক্ষণে শিথিলতার কারণেই কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায়নি। বিআরটিসির মিরপুর ডিপোতে এবার একটিমাত্র ভলভো বাসের দেখা মিললো, তারও অবস্থা একেবারেই করুণ। জানা গেছে, সুপ্রিম কোর্টের স্টাফদের আনা-নেওয়ার কাজে বাসটি ব্যবহৃত হলেও আপাতত অকেজো সেটি। বছর বিশেক আগে সুইডেন থেকে ৭০ কোটি টাকায় কেনা হয় আধুনিক সুবিধা সম্বলিত ৫০টি ভলভো বাস। সুইডিশ প্রতিষ্ঠানটির হিসেবে টানা ১২ বছর সেবা দেওয়ার কথা থাকলেও বিআরটিসির দাবি ওই বাসগুলো রাস্তায় ৭-৮ বছর চলেছে। একে একে বাসের যন্ত্রাংশগুলো অকেজো হতে শুরু করলে তা মেরামতের উদ্যোগও নিয়েছিলো প্রতিষ্ঠানটি।

Don`t copy text!