ফেনীর ফুলগাজী উপজেলার সুলতান আহম্মেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উগ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির পরিচালনায় বিনামূল্যে চক্ষু শিবির এবং বাত-ব্যাথা, প্রতিবদ্ধি রোগীদের চিকিৎসা সেবা ও পুনর্বসানে ফিজিওথেরাপী এন্ড রিহ্যাবিলিটেশন চিকিৎসা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সুলতান আহম্মেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ফেনী জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার। অনুষ্ঠানের উদ্বোধন করেন ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-৪ জেলা গভর্নর লায়ন মোঃ এম মহিউদ্দিন চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন- লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দীকি, লায়ন কোহিনুর কামাল, লায়ন মোসলেহ উদ্দীন আহমেদ অপুসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।
লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির পরিচালনায় চট্টগ্রাম থেকে আগত ডাক্তার দ্বারা ফুলগাজী উপজেলার বিভিন্ন রোগীদের সেবা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ৫ জন প্রতিবন্ধি ব্যক্তি মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

