ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ছাগলনাইয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
জুলাই ১২, ২০২৬ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ছলিমউল্যাহ ভূইয়া, ফেনী ছাগলনাইয়া প্রতিনিধি

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফারহানা বৃথা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের এবং সাংবাদিক নিজামউদ্দিন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিব হাসান মিরাজ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের জনসংখ্যাকে বোঝা নয়, বরং দক্ষ মানবসম্পদে পরিণত করতে পরিবার পরিকল্পনা কার্যক্রমের পাশাপাশি মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি এবং সবার সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পরিবার পরিকল্পনা সেবার পরিধি ও কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, ছাগলনাইয়া, ফেনী।

Don`t copy text!