ঢাকাশনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে খেলোয়ার কল্যাণ সমিতির মিলন মেলা ও ট্রাকসুটের মোড়ক উন্মোচন।

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবিতে রাধানগর খেলোয়ার কল্যাণ সমিতির ফুটবল খেলোয়ারদের কৃতিত্বপূর্ণ অর্জনে মিলন মেলা ও ট্রাকসুটের জাঁকজমকপূর্ণ মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়ে গেলো।
গত ২২ সেপ্টেম্বর শুক্রবার রাত ৯ টায় পাঁচবিবির পাঁচমাথা রোহানী চাইনিজ রেস্টুরেন্টের দ্বিতল ভবনে খেলোয়ার কল্যাণ সমিতির বিজয়ী ফুটবল খেলোয়ারদের আগমনে পরিণত হয় যেন একটি মিলন মেলায়। এ সময় পাঁচবিবি খেলোয়ার কল্যান সমিতির উদ্যোগে ট্রাকসুটের মোড়ক উন্মোচন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,রাধানগর খেলোয়ার কল্যাণ সমিতির পৃষ্ঠপোষক ও বিশিষ্ট ক্রীড়াবীদ আলহাজ্ব মোঃ মুনজুরুল ইসলাম। উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট ব্যাংকার ও ক্রিড়াবীদ এস এম রুহুল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,প্যানেল মেয়র মোশাইদ আল আমিন সাদ,পাঁচবিবি থানার এস আই আনিসুর রহমান আনিস,ইবনে সিনা ঢাকা কল্যাণপুরের কর্মকর্তা ও খেলোয়ার কল্যাণ সমিতির উপদেষ্টা জাহিদুর রহমান অশ্রু, ক্রীড়ামোদি নজরুল ইসলাম ও কৃতি খেলোয়ার তাপস রায় প্রমুখ। খুব অল্প সময়ে রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতির খেলোয়াররা বিভিন্ন জেলায় টুর্নামেন্টে অংশগ্রহণ করে এ পর্যন্ত ৩০টিরো অধিক চ্যাম্পিয়নশীপ ও রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করায় পাঁচবিবি পৌরসভার পক্ষ থেকে তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধান অতিথি। শেষে আগত খেলোয়ার ও অতিথিবৃন্দদের মাঝে রাতের ডিনারে চাইনিজ খাবার পরিবেশন করা হয়।

Don`t copy text!