ঢাকারবিবার , ২৭ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবির বাগজানায় আ,লীগের শোক দিবস পালন।।

প্রতিবেদক
admin
আগস্ট ২৭, ২০২৩ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন আওয়ামীলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ৪৮’তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেন। এ উপলক্ষে রবিবার বিকালে আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ,লীগের সভাপতি ইউনুস আলী মন্ডলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, উপজেলা আ,লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা আ,লীগের যুগ্ন-সম্পাদক ও জয়পুরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল মাহবুব চন্দন, বালিঘাটা ইউপি চেয়ারম্যান ও আ,লীগ নেতা বিপ্লব চৌধুরী, পাঁচবিবি ডিগ্রী কলেজের প্রভাষক আ,লীগ নেতা আমিনুল ইসলাম, বাগজানা ইউনিয়ন আ,লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আরিফ হোসেন, উপজেলা মহিলা আ,লীগের সভাপতি মাসুদা বেগম ঝর্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরাম হোসেন তালুকদার, সম্পাদক পলাশ কুমার ঘোষ, পৌর ছাত্রলীগের সম্পাদক সাইদুর ইসলাম রাজু ও ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাশিদুল ইসলাম। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন অনুষ্ঠানে নেতাকর্মিরা। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন বাগজানা ইউনিয়ন আ,লীগের সংগ্রামী সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ।

Don`t copy text!