ঢাকাবুধবার , ১৬ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পূবাইল মাজুখানে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও তবরক বিতরণ

প্রতিবেদক
admin
আগস্ট ১৬, ২০২৩ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর মহানগরীর পূবাইল মাজুখান গ্রাম আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।

সাবেক পূবাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক হাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ১৫ই আগস্ট দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পূবাইল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জাহিদ আল মামুন ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০,৪১, ৪২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর, হোসনে আরো সিদ্দিকি জুলি।

এসময় আরও উপস্থিত ছিলেন, হাসানুল বান্না মজু, আহবায়ক ৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগ।সাবেক পূবাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক মাস্টার,আবুল কাশেম মেম্বার,আওলাদ হোসেন মেম্বার,পূবাইল থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী শেখ আব্দুল হালিম,সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইফুল্লাহ আল মুক্তাদির নয়ন,উত্তম কুমার অপু, সাধারণ সম্পাদক পূবাইল থানা ছাত্রলীগ। গোলাপ হোসেন বাবু সভাপতি ৪০ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।যুবলীগ নেতা আব্দুল বাসেদ,যুবলীগ নেতা এস এম কাউসার আহমেদ, মোঃ আলী হোসেন প্রমুখ।

উক্ত মিলাদ মাহফিলে সঞ্চলনা করেন,মোঃ আতিকুর রহমান আতিক সাধারণ সম্পাদক ৪০ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

Don`t copy text!