ঢাকাশনিবার , ১২ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় পিস্তলসহ দুইজনকে গ্রেফতার করেছে র ্যাব।

প্রতিবেদক
admin
আগস্ট ১২, ২০২৩ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তলসহ চুনারুঘাটের ২ ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। দিবাগত রাত আড়াইটার দিকে জেলা শহরের কালীবাড়ি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়। আটক আব্দুল কাদির (৬৬) চুনারুঘাট উপজেলার রগুরামপুর (সরকারবাড়ি) এলাকার আবু তাহেরের ছেলে ও একই উপজেলার নোয়াগাঁও এলাকার আব্দুর নূরের ছেলে মো. কামাল উদ্দিন (৪২)। গতকাল শুক্রবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে সিলেট, র‌্যাব-৯ মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম স্বারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের কালীবাড়ি মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে মাইক্রোবাসসহ দুইজনকে আটক করা হয়। পরে মাইক্রোবাস তল্লাশী করে গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ টি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Don`t copy text!