ঢাকাশুক্রবার , ১১ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী অছির উদ্দিন ২০ বছর পর গ্রেফতার

প্রতিবেদক
admin
আগস্ট ১১, ২০২৩ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সাখাওয়াত হোসেন,পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাইয়ে স্ত্রীকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী অছির উদ্দিনকে ২০ বছর পর গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ।
গত বৃহস্পতিবার দুপুরে তাকে কালাই উপজেলার মোলামগাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত অছির উদ্দিন জেলার কালাই উপজেলার মোলামগাড়ি গ্রামের মৃত অফির উদ্দিনের পুত্র তিনি।
জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, ২০০২ সালের ১৫ ডিসেম্বর সন্ধ্যায় অছির উদ্দিন তার স্ত্রী আঞ্জুকে চাতাল থেকে বানগ্রামে ধর্মীয় সভায় যাওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। পরের দিন সকালে মোলামগাড়ি এলাকার একটি ধান ক্ষেতে আঞ্জুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৬ ডিসেম্বর নিহতের চাচা হামিদ আলী বাদী হয়ে কালাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই থেকে অছির পলাতক ছিলেন ।
এদিকে জয়পুরহাট দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন ২০২৩ সালের ৩১ জুলাই অছির উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করলে র‌্যাব তাকে গ্রেফতার করে জিডিমূলে কালাই থানায় হস্তান্তর করা হয়েছে।

Don`t copy text!