ঢাকাবৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ শাহাপুর কানাই ডাক্তারের মোরে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কুদ্দুস নিহত

প্রতিবেদক
admin
আগস্ট ১০, ২০২৩ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি:-
নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুর কুদ্দুস নিহত।
নওগাঁয় লাইটবিহীন ট্রাক্টরের সাথে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে শহরের সাহাপুরে কানাই ডাক্তারের মোর এই দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল কুদ্দুস (৪৫) বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বড় আখিড়ার গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। তিনি সান্তাহার পৌরসভায় কর বিভাগে চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শী সুমন ও সৈকত জানান, সন্ধ্যার দিকে নওগাঁ থেকে মোটরসাইকেলে সান্তাহারের দিকে যাচ্ছিলেন আব্দুল কুদ্দুস। এসময় মল্লিকা ইন হোটেল এলাকায় পৌঁছলে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কুদ্দুসের মৃত্যু হয়।নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ট্রাক্টরটি জব্দ বা এর চালককে আটক করা যায়নি বলে জানা যায়।

Don`t copy text!