নওগাঁ সদর উপজেলা
আজ মঙ্গলবার ০৮ আগস্ট, ২০২৩ তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও ইউএনও মহোদয়ের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: রুবেল আহমেদ এর নেতৃত্বে নওগাঁ জেলার সদর উপজেলার চকরামচন্দ্র এলাকায় বেকারী কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার বিরোধী কার্যের অপরাধে ০১ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০,০০০/- হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
উক্ত অভিযানে জেলা পুলিশ লাইনসের একটি চৌকষ টিম সার্বিক সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
তিনি জানান।

