ঢাকামঙ্গলবার , ১ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে ছোটমানিক ইউসুফিয়া দ্বি-মুখী দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

প্রতিবেদক
admin
আগস্ট ১, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

সাখাওয়াত হোসেন, পাঁচবিবি প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার অন্তর্গত আয়মা রসুলপুর ইউনিয়নে অবস্থিত ছোটমানিক ইউসুফিয়া দ্বি-মুখী দাখিল মাদ্রাসার চার তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়।
গতকাল সকাল ১১.০০ ঘটিকায় সময়ে মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন করেন প্রধান অতিথি জয়পুরহাট -১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্হায়ী কমিটির সদস্য আলহাজ্ব এডভোকেট সামছুল আলম দুদু’র সহধর্মিণী পাঁচবিবি নসির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও মাদ্রাসার সভাপতি মেহের নিগার শিউলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আরিফা সুলতানা , উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল, আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Don`t copy text!