ঢাকাশুক্রবার , ২৮ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বীর মুক্তিযোদ্ধা মিছিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন

প্রতিবেদক
admin
জুলাই ২৮, ২০২৩ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবির সাবেক উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিছির উদ্দিন মন্ডলের মৃত্যুতে নেত্রীবৃন্দদের শোক প্রকাশ। শুক্রবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭২)। মরহুমের সহযোদ্ধা বলেন, কয়েকদিন আগে তিনি হঠাৎ স্টোক করে অসুস্থ্য হয়। চিকিৎসার জন্য পরিবারের লোকজন তাকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। শুক্রবার বিকালে চিকিৎসারত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পাঁচবিবি ও গ্রামের বাড়ি হাটখোলাতে শোকের ছায়া নেমে আসে। জয়পুরহাট-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা, মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক, উপজেলা আ,লীগের সম্পাদক জিহাদ মন্ডল ও বিশিষ্ট ব্যবসায়ী হাকিম মন্ডল সহ একাধিক বীর মুক্তিযোদ্ধা, মরহুমের প্রতি শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করেন।

Don`t copy text!