ঢাকামঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সরকারের উন্নয়ন নিয়ে এমপি বকুলের লিফলেট বিতরণ

প্রতিবেদক
admin
জুলাই ২৫, ২০২৩ ৮:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

নাটোরের বাগাতিপাড়ায় আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অবদান,উন্নয়ন ও সমৃদ্ধির তথ্য তুলে ধরে লিফলেট বিতরন এবং গণসংযোগ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বকুল এমপি।

সোমবার বিকেল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত উপজেলার তমালতলা বাজারে এ উন্নয়ন প্রচার চালানো হয়।এসময় সাধারণ জনগণ অংশগ্রহণ করায় আর জয়বাংলান সভাপতি নূরুল ইসলাম ঠান্ডু,নাটোর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক ইউনুস আলী,জেলা আওয়ামীলীগের সদস্য এবং বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খালেকুজ্জামান শেখ,বাগাতিপাড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলাম টারজান প্রমূখ।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে সাধারণ জনগণকে এমপি বকুল বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। আওয়ামী লীগ দেশের সর্বস্তরের মানুষের মৌলিক চাহিদা তথা খাদ্য,বস্ত্র,বাসস্থান নিশ্চিত করণসহ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়ন করেছে।তন্মধ্যে সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদক মুক্ত বাংলাদেশ,ঘরে ঘরে বিদ্যুৎ, উন্নত চিকিৎসা,যুগোপোযোগী শিক্ষার প্রসার,পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট ইত্যাদি উল্লেখ যোগ্য।এসময় আগামী সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করে দেশের উন্নয়নের আরেকধাপ এগিয়ে নিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান এমপি বকুল।

Don`t copy text!