ঢাকাশনিবার , ২২ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে ডাকবাংলা কল্যান সোসাইটির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

প্রতিবেদক
admin
জুলাই ২২, ২০২৩ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

 

সোনাগাজীর ডাকবাংলার ব্যবসায়ীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা ও জনকল্যাণমুখী কর্মকাণ্ডে ভুমিকা রাখার উদ্দেশ্য নিয়ে কতিপয় যুবক ডাকবাংলা কল্যান সোসাইটি নামে একটি সমিতি গঠন করেন। ২০২১ সালে ৪৮জন সদস্য নিয়ে এই সমিতি গঠনের পর ২২ জুলাই (শনিবার) দ্বি-বার্ষিক সাধারণ সভা সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্টস্থ হার্বি কাবাবে অনুষ্ঠিত হয়।

ডাকবাংলা কল্যান সোসাইটির সভাপতি মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন – সমিতির সহ-সভাপতি ডাঃ গাজী মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মোঃ আবেদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক আকবর হোসেন ও অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ফেনীর দারুত তাওহীদ আল মাদানিয়ার শিক্ষক ও বিশিষ্ট ইসলামিক আলোচক মুহাম্মদ মুহাইমিন।

সভায় সর্ব সম্মতিক্রমে আবারও মোঃ আলাউদ্দিনকে সভাপতি ও আকবর হোসেনকে সাধারণ সম্পাদক করে ২বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সহসভাপতি ডাঃ গাজী মোহাম্মদ ইব্রাহিম, সহসম্পাদক আবদুল লতিফ ও কোষাধ্যক্ষ পদে মোঃ আবেদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এসময় সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

Don`t copy text!