ঢাকামঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাভারের মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক
admin
জুলাই ১৮, ২০২৩ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

সাভারের আশুলিয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ মোঃ আব্দুল ছালাম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ ।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে র‌্যাব-৪ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খাঁন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে ১৩১ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ আব্দুল ছালাম নীলফামারী জেলার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকায় মাদক বিক্রয় করে আসছিলো।

র‌্যাব-৪ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খাঁন আরো জানান, গ্রেফতার আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Don`t copy text!