ঢাকারবিবার , ৭ মে ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পুর্ব সুন্দরবনের করমজল ইন্টারপ্রিটেশন এন্ড ফরমেশন সেন্টার উদ্বোধন করেছেন – উপমন্ত্রী

প্রতিবেদক
admin
মে ৭, ২০২৩ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

পুর্ব সুন্দর বনের “করমজল ইন্টারপ্রিটেশন এন্ড ইন-
ফরমেশন সেন্টার এর শুভ উদ্ধোধন করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুর নাহার।
৬ মে শনিবার বেলা ১২ টারদিকে উপমন্ত্রী হাবিবুর নাহার করমজল নবনির্মিত বনবিভাগের এ তথ্য কেন্দ্রটির শুভ উদ্ধোদন করেন। এসময় তিনি করম জলের অভ্যন্তরের নলবুনিয়া খালের উপর নির্মিত ঝুলন্ত ব্রিজের ও উদ্ধোধন করেন।এছাড়া করমজল
কুমির প্রজানন কেন্দ্রের প্যানে (কৃত্রিম পুকুর) থাকা
৬টি প্রাপ্ত বয়স্ক কুমির প্রজননের জন্য কেন্দ্রটির বড় পুকুরে অবমুক্ত করেন উপমন্ত্রী হাবিবুর নাহার।
৪টি পুরুষ ও ২ টি মহিলা কুমির প্রজনন পুকুরে ছেড়ে দেওয়া হয় বংশ বিস্তরের লক্ষে।লবন প্রজাতির কুমির সংরক্ষণ ও প্রজননের উদ্দেশ্যেই বনবিভাগ করমজলে কুমির প্রজনন কেন্দ্রটি গড়ে তুলেছিলেন।
করমজলের এ সকল কার্যক্রমকালে উপমন্ত্রীর সাথে ছিলেন খুলনার বণ সংরক্ষক মিহির কুমার দো, পুর্ব সুন্দরবণ বণবিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ বেলায়েত হোসেন,চাঁদপাই রেঞ্জের সহকারী বণ সংরক্ষক রানাদেব ও করম জলের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মোঃ আজাদ কবির।
করমজল পর্যটন ও বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মোঃ আজাদ কবির জানান, সুন্দরবনে পরিবেশ বান্ধব পর্যটন (ইকোট্যু
রিজম) সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরে প্রায় এককোটি টাকা ব্যয়ে এ তথ্য কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে।এখানে সুন্দরবনের সকল জীববৈচিত্রের তথ্যদি সংরক্ষণ করা হবে।ইতি মধ্যেই এ তথ্য কেন্দ্রটিতে বাঘ,ও কুমিরের স্কেলিটন স্হাপন করা হয়েছে।সংরক্ষণ করা হয়েছে তিমির কংকালসহ পাখি বনবিড়াল,বণমুরগি,অক্টোপাস,সজারু,পোটকা,ফ্লাইংফিস,সামুদ্রিক পোকা।দ্বিতল বিশিষ্ট এ ভবনের তথ্য কেন্দ্রে পুরো সুন্দরবনের গাছপালা, মাছ, পশুপাখি সহ সকল জীববৈচিত্রের প্রতিকৃতি নমুনা মমি স্কেলিটন সংরক্ষণ করা হবে।দর্শনার্থীদেরকাছে উপভোগ্য শিক্ষা ও গবেষণার কেন্দ্র হবে এটি
এছাড়া পুরো সুন্দরবণের মধ্যে একমাত্র এ তথ্য কেন্দ্রটিই বণবিভাগে সবচেয়ে বড় স্হাপনা। কবির আরও বলেন,দর্শনার্থীদেরকে এ তথ্য কেন্দ্রে ঢুকতে
ও ঘুরে দেখার জন্য প্রত্যেককেই আলাদা অতিরিক্ত
২৩ টাকা করে দিতে হবে বনবিভাগ কে।যা করমজল ভ্রমন খরচ থেকে আলাদা।
করমজল থেকে উপমন্ত্রী নদীপথে স্প্রিড বোটে করে জোংড়া ও আন্ধার মানিক পর্যটন কেন্দ্রের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

Don`t copy text!