ঢাকাবুধবার , ২৬ অক্টোবর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় মোবাইল কোর্টে ২৫ হাজার ৫ শত টাকা জরিমানা – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ২৬, ২০২২ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া জমাদ্দার বাজারে ফুটপাত দখল করে পসরা সাজিয়ে দোকানদারি এবং মূল্য তালিকা না থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বুধবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মৌমিতা দাশ’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৯ টি মামলায় ২৫ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ সাংবাদিকদের জানান, যারা অবৈধভাবে ফুটপাত দখল করে পসরা সাজিয়ে ব্যবসা করে আসছে এবং বিভিন্ন দোকানে মূল্যতালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ১৯ মামলায় ২৫ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলেও জানান।

Don`t copy text!