ঢাকামঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জজ মিয়াকে গ্রেপ্তার- আইনগত কর্তৃত্ববহির্ভূত নয়: হাইকোর্ট

প্রতিবেদক
admin
অক্টোবর ২৫, ২০২২ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জজ মিয়াকে গ্রেপ্তার-বন্দী কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত নয়: হাইকোর্ট

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মো. জালাল ওরফে জজ মিয়াকে ‘ভুলভাবে গ্রেপ্তার, আটক ও বন্দী রাখা’ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে জজ মিয়ার মৌলিক অধিকার গুরুতর লঙ্ঘিত হওয়ায় কেন তাঁকে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

Don`t copy text!