ঢাকারবিবার , ২৩ অক্টোবর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর সোনাইমুড়ী বাজারে ব্যবসায়ীর ফারকের ঝুলন্ত মরদেহ উদ্ধার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ২৩, ২০২২ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ নোয়াখালীর সোনাইমুড়ী বাজারে ব্যবসায়ীর

ফারকের ঝুলন্ত মরদেহ উদ্ধার-দৈনিক বাংলার অধিকার
মোরশেদ স্টাফ রিপোর্টার।

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ওমর ফারুক সোহেল (৩৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দোকানের কর্মচারী মোঃ রাসেল (২০) ও মোঃ প্রাহিম (২২) নামের দুজনকে আটক করা হয়েছে।
নিহত মোঃ ওমর ফারুক সোহেল (৩৫) উপজেলার দেওটি ইউনিয়নের সরকামতা গ্রামের মোঃ বজলুল হকের ছেলে। সে সোহেল স্টোরের মালিক ছিলেন।

শনিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে এর আগেরদিন দুপুরের দিকে নিজ দোকানের পিছনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। খবর পেয়ে দুপুর ২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুন অর রশীদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তাৎক্ষণিক ওই যুবকের আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। নিহতের মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। যাতে তার কিছু কথা লেখা ছিলো।

স্থানীয়রা জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার সোহেলের দোকান খুলে বসেন তার দোকানের কর্মচারী প্রাহিম। বেলা ১১টার দিকে দোকানে আসেন সোহেল। এরপর দোকান বাহিরে যায় প্রাহিম ও রাসেল। কিছুক্ষণ পর দোকানে এসে কাউকে দেখতে না পেয়ে ভিতরের কক্ষে গেলে সোহেলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় একজন গ্রাহক।
ওসি আরো জানায়, চিরকুটসহ নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এখন তার দোকানের দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদ চলছে।

Don`t copy text!