ঢাকামঙ্গলবার , ১৮ অক্টোবর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে প্রতিপক্ষের হামলা ॥ বাড়ীঘর ভাংচুর ৪ লাখ টাকার ক্ষতিসাধন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ১৮, ২০২২ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ২নং ওয়ার্ড নান্দাইল ভূইঁয়াপাড়া গ্রামের প্রতিপক্ষের হামলায় বাড়ীঘর ভাংচুর করে ৪লাখ টাকা ক্ষতিসাধন সহ হামলায় ২জন আহত হয়েছে। নান্দাইল মডেল থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা গেছে, নান্দাইল ভূইঁয়াপাড়া গ্রামের মৃত সুরুজ খানের পুত্র আব্দুল গফুর খানের বাড়ীতে গত রোববার (১৬ অক্টোবর) মৃত নেওয়াজ খানের পুত্র সাইদুল ইসলাম খান ও লাল খান, সাইদুল ইসলাম খানের পুত্র তানভীর খান ও রায়হান খান, লাল খানের পুত্র সাব্বির হোসেনের নেতৃত্বে একটি সংঘবদ্ধদল অতর্কিতে হামলা চালিয়ে বাড়ী ঘর ভাংচুর করে প্রায় ৪লাখ টাকার ক্ষতিসাধন করে এবং উল্লেখিত ব্যক্তিরা এসময় আব্দুল গফুর খানের বসত ঘর থেকে সুকেসের ড্রয়ার ভেঙ্গে নগদ ৭৬ হাজার টাকা ও জমিজমার প্রয়োজনীয় দলিল পত্রাদি নিয়ে যায়। এসময় প্রতিপক্ষের হামলায় আবদুল গফুর খান সহ তার পুত্র রাকিব খান গুরুতর আহত হয়। আহত রাকিব খানকে নান্দাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ জানান, উক্ত বিষয়ে থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Don`t copy text!