ঢাকামঙ্গলবার , ১৮ অক্টোবর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শেখ রাসেল’র জন্মদিন উপলক্ষে শিশু পরিবার’র সদস্যদের মাঝে জার্সি বিতরণ- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ১৮, ২০২২ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের হলরুমে ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল’র ব্যাক্তিগত উদ্যোগে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল’র ৫৯ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান’র মুজিব’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী। এসময় শহীদ শেখ রাসেল’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে আয়োজক কমিটি।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী’র ব্যাক্তিগত উদ্যোগে এবং যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান মুজিব’র সার্বিক তত্বাবধানে শিশু পরিবারের সদস্যদের জার্সি ও উপজেলা আ’লীগ সহ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের মাঝে ফলজ, বনজ গাছের চারা বিতরণ করা হয়। এসময আরো উপস্থিত ছিল উপজেলা ও পৌর আ’লীগ সহ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী।







Don`t copy text!