ঢাকাসোমবার , ১৭ অক্টোবর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অটো রিক্সা আটক-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ১৭, ২০২২ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম জেলা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নাগেশ্বরী ও ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় ২২ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ৪৬ বোতল ইস্কাফ ও মাদকবাহী ২টি অটোরিক্সা জব্দ এবং ৬ টি মাদক মামলার আসামী কুখ্যাত মাদক কারবারি এরশাদুলকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানানো হয়, নাগেশ্বরী থানা পুলিশের অভিযানে রবিবার (১৬ অক্টোবর) রাত সোয়া দশটার দিকে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার সন্তোষপুর ইউনিয়নের ব্যাপারীটারী গ্রাম হতে উপজেলার ধনীগাগলা গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ এরশাদুল হক (৩২) এর বাড়ীর ভিতরের আঙ্গিনায় অটোরিক্সায় সিটের নিচের পা রাখার স্থানে বিশেষ কায়দায় লুকানো ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও অটোরিক্সা সহ হাতেনাতে গ্রেফতার করে।

Don`t copy text!