ঢাকাশুক্রবার , ১৪ অক্টোবর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ১৪, ২০২২ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর জেলার বিরামপুরে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক মুফিত শেখ মুহাম্মদ নুরুন নবীকে ষড়যন্ত্র ও হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) বিকাল ৫ টায় বিরামপুর বড় মসজিদে আসরের নামাজ শেষে দিনাজপুর দক্ষিণ জেলা শাখার আয়োজন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক মুফিত শেখ মুহাম্মদ নুরুন নবীকে ষড়যন্ত্র ও হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ বক্তব্য রাখেন প্রধান আলোচক ইসলামী আন্দোলনের বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ মুহাম্মদ বেলায়েত হোসেন, সভাপতি ইসলামী আন্দোলন দক্ষিণ দিনাজপুরের ডাঃ মোঃ নুর আলম সিদ্দিক ও সভাপতি যুব আন্দোলন দক্ষিণ দিনাজপুরের এমদাদুল হক প্রমুখ।

বক্তারা, অবিলম্বে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক মুফিত শেখ মুহাম্মদ নুরুন নবীকে ষড়যন্ত্র ও হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবিসহ তীব্র প্রতিবাদ জানান।

Don`t copy text!