ফরিদপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে জেলা প্রশাসকের আয়োজনে, প্রশাসকের সম্মেলন কক্ষে,জেলা প্রশাসক অতুল সরকার এর সভাপতিত্বে,সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ শাহজাহান বিপিএম, জেলা জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মোহাম্মদ মজিবুর রহমান,জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, জেলা সিভিল সার্জন মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা , পৌর মেয়র অমিতাভ বোস, সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শিলা রানী মন্ডল, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সহ সকল উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার প্রমূখ।
উক্ত সভায় জেলা প্রশাসক সকল আইন প্রয়োগকারী সংস্থাকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিত নিয়ন্ত্রণে রাখার জন্য সহযোগিতা করার আহ্বান জানান।দ্রব্যমূল্য, মাদকদ্রব্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সকল সংস্হাকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানানোর পাশাপশি সার্বিক সহযোগীতা কামনা করেন।

