ঢাকামঙ্গলবার , ৪ অক্টোবর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে ২০ কেজি গাঁজা সহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রতিবেদক
admin
অক্টোবর ৪, ২০২২ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

শ্রীনগরে ২০ কেজি গাঁজা সহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

শ্রীনগরে ২০ কেজি গাঁজা সহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।০৪ অক্টোবর মঙ্গলবার র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন কুশাড়ীপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে এ ২নারী মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে। আনুমানিক ছয় লক্ষ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম হেনা বেগম (৪০) ও জরিনা বেগম (৩০) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও নগদ-৭২০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ শ্রীনগরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

Don`t copy text!