ঢাকারবিবার , ২ অক্টোবর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে বীরকামটখালী দাখিল মাদ্রাসায় কমিটি গঠনে অনিয়ম-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ২, ২০২২ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের বীরকামটখালী- দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে মারাত্মক অনিয়ম ও দুর্নীতির আশ্রয় গ্রহণ করার অভিযোগে রোববার ( ২ রা অক্টোবর ) এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে । বীরকামাটখালী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হলে বর্তমান সুপার মাওলানা রুহুল আমিন ও সভাপতি মোঃ শামসুল ইসলাম সম্পূর্ণ গোপনীয় ভাবে এলাকায় প্রচার প্রচারণা না চালিয়ে অতি গোপনে ম্যানেজিং কমিটি গঠন করে ।

কমিটিতে অভিভাবক নয় এমন কয়েকজনকে সদস্য করা হয় এবং বিগত ২৯ জুন / ২০২২ গোপনে কমিটির অনমোদন নেয়া হয় ।

বর্তমানে উক্ত বিতর্কিত কমিটি মাদ্রাসার নিরাপত্তা কর্মী ১ জন আয়া পদে ১ জন লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয় ।

মাদ্রাসার বর্তমান সভাপতির অনার্স পাস করে মেয়ে মাহমুদা কে আয়া পদে নিয়োগ দান করার উদ্যোগ নেয়া হলে বিষয়টি এলাকায় জানাজনি হয়ে যায় ।

কমিটিতে সাদের সদস্য করা হয়েছে । তারা পরস্পর আত্মীয় স্বজন ৮ ম শ্রেণী পাসের পদে অনার্স পাস করা সভাপতির মেয়েকে নিয়োগ দান করার প্রক্রিয়া করায় জনমনে তীব্র অসন্তোষ বিরাজ করছে ।

রোববার মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে নেওয়াজ আলী মোঃ আবদুল মান্নান , মোঃ জুনায়েদ হোসেন , মোঃ আলআমিন ভূঁইয়া । রতন মিয়া বক্তব্য রাখেন ।

বক্তারা অবিলম্বের মাদ্রাসার বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন ও ২ টি পদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার জন্য এলাকার ছাত্রছাত্রী অভিভাবকগণ জোর দাবী জানিয়েছেন ।

Don`t copy text!