ঢাকাবুধবার , ২১ সেপ্টেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জর শ্রেষ্ঠ ইউএনও মোঃ হারুন-অর-রশিদ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২১, ২০২২ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হারুন-অর-রশিদ।

জাতীয় শিক্ষা পদক প্রদান উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্যাটাগরিতে, কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারী বাছাই কমিটি যাচাই-বাছাই শেষে অষ্টগ্রাম উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হারুন-অর-রশিদকে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে ঘোষণা করেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইউএনও মোঃ হারুন-অর-রশিদ অষ্টগ্রাম ‍উপজেলায় যোগদানের পর থেকে হাওর অধ্যুষিত এ উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এবং তাঁর উদ্যোগ ও তৎপরতায় দিনবদলের হাওয়া লেগেছে হাওরের এ উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায়। এমনকি অভিভাবকদের অনুপ্রাণিত করতে তিনি নিজের মেয়েকে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন।

তার দিকনির্দেশনায় ও নেতৃত্বে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। আনন্দঘন পরিবেশে শিক্ষা নিচ্ছে শিশুরা। যার ফলে পাল্টে যাচ্ছে বিদ্যালয়ের পরিবেশ। সেখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখন শুরু হয়েছে এক নবযাত্রা

Don`t copy text!