ঢাকামঙ্গলবার , ২০ সেপ্টেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ইভার প্রেমের টানে কক্সবাজার কাবিলা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২০, ২০২২ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা শহরের কয়েকজন ব্যাচেলরের গল্প নিয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’।নাটকটি দর্শক বেশ পছন্দ করেছে। নাটকটি নির্মান করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি। দর্শকদের পছন্দের মূল্য দিয়েই নাটকটি সিজন ফোর প্রচারিত হচ্ছে। যেখানে কাবিলা, শুভ, পাশা, হাবু, শিমুলদের পাশাপাশি এখন আলোচিত আরেকটি চরিত্র ইভা। এই চরিত্রে অভিনয় করছেন পারসা ইভানা।ইতোমধ্যেই পর্দায় তাদের রসায়ন দর্শক হৃদয়ে ঠাঁই করে নিয়েছে। নাটকে ইভাকে একজন নৃত্যশিল্পী হিসেবেও উপস্থাপন করা হয়েছে। অনেকটা তার প্রেমেও পড়েছেন কাবিলা! যদিও তার রোকেয়া নামের প্রেমিকা রয়েছে। যাকে এখনও চমক হিসেবে আড়ালেই রেখেছেন নির্মাতা। এদিকে সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, একটি শো করতে কক্সবাজারে যাবেন ইভা। এর পরেই কাবিলা, শুভ, পাশা, হাবু, শিমুলরা কক্সবাজারে যাওয়ার পরিকল্পনা করেন। এক পর্যায়ে তারা ইভার শো দেখতে কক্সবাজারে আসেন। সাগর তীরে তোলা কাবিলা ও ইভার একটি স্থিরচিত্র সম্প্রতি ফেসবুকে পোস্ট করেছেন পারসা ইভানা। যা ইতোমধ্যেই দর্শকদের নজড় কেড়েছে।

অন্যদিকে নির্মাতা কাজল আরেফিন অমি তাদের দু’জনের দুটি ছবি শেয়ার করেন। এর ক্যাপশনে লেখেন, ‘রোকেয়ার জন্য পাগল কাবিলা, এখন ইভার টানে কক্সবাজার। ’ তার এই পোস্টের কমেন্ট বক্সেও ইভা-কাবিলার প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’-এ নয়, এর আগে যথাক্রমে ‘ব্যাডবাজ’ ও ‘গুডবাজ’ নামের দুই নাটকে অভিনয় করে আলোচিত হয়েছেন পলাশ ও ইভানা। যেখানে তাদের চরিত্রের নাম ছিল ফারিয়া ও সামি।

রিয়েল তন্ময়
বিনোদন প্রতিবেদক
ফোন- ০১৮১৩৯১৮৫৪১

Don`t copy text!