ঢাকাসোমবার , ১৯ সেপ্টেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী বেগমগঞ্জে ১০ মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৯, ২০২২ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জোড়া খুনসহ ১০ মামলার পলাতক আসামি মোঃ নাজমুল ইসলাম রাসেলকে (২৪) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ভবভদ্রী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান জব্দ করা হয়েছে। তিনি বেগমগঞ্জ উপজেলার ভবানী জীবনপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মীর জাহেদুল হক রনি ওই আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খুবই গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে চন্দ্রগঞ্জ-ছয়ানী সড়কের ভবভদ্রী এলাকায় অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন করে মামলা রুজু করা হয়েছে।
ওসি আরও বলেন, এর আগেও আসামি রাসেলের বিরুদ্ধে জোড় খুন, চাঁদাবাজি, অপহরণ, অস্ত্র, হামলাসহ কমপক্ষে ১০টি মামলা রয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Don`t copy text!