ঢাকাশনিবার , ১৭ সেপ্টেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গলায় রশি দিয়ে রাজমিস্ত্রির আত্মহত্যা- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৭, ২০২২ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বিরামপুরে আরমান আলী মোল্লা (২৭) নামের এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার জোতবানী ইউনিয়নের একইর মঙ্গলপুর (ঠনঠনিয়া) গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আরমান আলী মোল্লা উপজেলার জোতবানী ইউনিয়নের একইরমঙ্গলপুর (ঠনঠনিয়া) গ্রামের মৃত. কোবাদ মোল্লার ছেলে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়,নিহত
আরমান আলী মোল্লা ছিলেন পেশায় রাজমিস্ত্রি। বেশ কিছু ধরে আরমান আলী পায়ের ব্যাথায় ভুগছিলেন। শনিবার বিকেল ৩টা দিকে নিজ ঘরের বরগায় সাথে
গলায় রশি পেঁচিয়ে ফাঁস দেয়। এসময় স্থানীয়রা ও পরিবারের লোকজন গুরুতর অবস্থায় আরমানকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহারিয়ার ফেরদৌসি হিমেল তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার জোতবানী ইউনিয়নের একইর মঙ্গলপুর (ঠনঠনিয়া) গ্রামের আরমান আলী মোল্লা নামের এক যুবক আত্নহত্যা করেন। এঘটনায় বিরামপুর থানায় একটি (UD) মামলা দায়ের করেছে পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Don`t copy text!