ঢাকামঙ্গলবার , ২০ সেপ্টেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বেগমগঞ্জে সাড়ে ৭ কোটি টাকা নিয়ে আত্মগোপনে, র‌্যাবের অভিযানে গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২০, ২০২২ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার:

নোয়াখালীর বেগমগঞ্জে ৩০০ আমানতকারীর সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে থাকা মোঃ ছানাউল্যাহকে (৪১) অবশেষে গ্রেফতার করেছে র‌্যাব।
রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার একলাশপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মোঃ মোশারফ হোসেনের ছেলে।
র‌্যাব জানায়, ২০১২ সালে মোঃ ছানাউল্যাহ তার কয়েকজন সহযোগীকে নিয়ে ‘নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড’ নামে একটি ভুয়া কোম্পানি খুলে প্রতারণা শুরু করেন। তিনি অধিক লভ্যাংশের আশ্বাস দিয়ে ৩০০ গ্রাহকের সাত কোটি ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে থাকেন। পরে আদালতে মামলা হলেও দীর্ঘদিন পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।
র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মাহমুদুল হাসান তাকে গ্রেফতারের বিষয়টি সোমবার দুপুরে নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানামূলে প্রতারক মোঃ ছানাউল্যাহকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




Don`t copy text!