ঢাকাশনিবার , ১০ সেপ্টেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে মৈশাদীতে পিতা মেয়েকে ধর্ষণের অভিযোগে আটক-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১০, ২০২২ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে নিজের ১২ বছর মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করার অপরাধে পিতা আজম খান (৪০) কে আটক করেছে থানা পুলিশ।

গত বৃহস্পতিবার আটক আজম খানকে জেল হাজতে প্রেরণ করা হয়। বুধবার ধর্ষণের শিকার শিশুর মা আয়শা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। যার নং-১৭।

৫ সেপ্টেম্বর সোমবার চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামে নিজ বসতঘরে ঘটনাটি ঘটে। বুধবার রাতে চাঁদপুর সদর মডেল থানার এসআই জাকির হোসেন ভূঁইয়া নিজ বসতঘর থেকে আজম খানকে আটক করে থানায় নিয়ে যায়।

মামলার এজহার সূত্রে জানা যায়, আজম খান পিতা হওয়া সত্ত্বেও নিজের মেয়ের দিকে কু-নজর ও বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলতো।

মেয়ে উক্ত বিষয়ে মাকে অবহিত করলে তিনি তার স্বামীকে বিষয়টি জিজ্ঞেস করেন। এতে আজম খান মা ও মেয়েকে বিভিন্ন হুমকি ধমকি প্রদর্শনসহ বাড়ী থেকে বের করে দেওয়া ভয়ভীতি দেখায়।

ঘটনার দিন মা-মেয়ে এবং পিতা একসাথে একখাটে ঘরের মধ্যে ঘুমাইয়া পড়ে। পরবর্তীতে পিতা আজম মেয়েকে ডাক দিয়া পাশের রুমে নিয়া যায় এবং খাটের উপর শুয়াইয়া মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। পরের দিন সকালে মেয়ে উক্ত বিষয়ে বিস্তারিত মাকে অবহিত করে। মা তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোন কিছু না বলেয়া ঘর থেকে বের হয়ে যায়।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ দৈনিক বাংলার অধিকার কে জানান, অভিযুক্ত আজমকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Don`t copy text!