ঢাকাবৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নান্দাইলে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ৮, ২০২২ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদ মিয়া নান্দাইলঃ
ময়মনসিংহ নান্দাইলে সাংবাদিক সমাজের আয়োজনে,রাজশাহীতে এটিএন নিউজে লাইভ চলাকালে সাংবাদিক বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেলকে হামলা ও মারধর হেনস্থা এবং অসৎ-দুর্নীতিপরায়ণ সরকারী কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির দাবিতে নান্দাইল উপজেলা পরিষদের সামনে হাইওয়ে রাস্তায়, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় অনুষ্ঠিত মানববন্ধনে ও সমাবেশে নান্দাইলের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় তারা,রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা ও মারধর হেনস্থা করার অসৎ-দুর্নীতিপরায়ণ সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বিচার দাবি করেন।

মানববন্ধনেও সমাবেশ বক্তব্য রাখেন,সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, অরিন্দ পাল, হান্নান মাহমুদ, এসময় আরো উপস্থিত ছিলেন,নান্দাইলের কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

Don`t copy text!