ঢাকাবৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে ও এম এস কার্যক্রম এর উদ্বোধন

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১, ২০২২ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

শ্রীনগরে খোলা বাজারে ও.এম.এস.কার্যক্রম সম্প্রসারণ এর শুভ উদ্বোধন
শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগানকে সামনে রেখে সারা বাংলাদেশের ন্যায় মুন্সীগঞ্জের শ্রীনগরে (ও.এম.এস) কার্যক্রম সম্প্রসারণ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
১সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় উপজেলা মোড়ে মোঃ রবিউল ট্রেডাস ও চকবাজার স্বর্না রাইস এজেন্সি এ দুই দোকানে প্রতি কেজি ৩০ টাকা দরে মাথা পিছু ৫ কেজি করে চাল নিতে পারবে গ্রাহক। 
প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা  পর্যন্ত এ সুবিধা নিতে পারবে গ্রাহক, ২হাজার কেজি করে চাল বিক্রি করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন,ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম,
এছাড়াও উপস্থিত ছিলেন  শ্রীনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিপিকা রানী মজুমদার, উপসহকারী কর্মকর্তা হাসিনা মমতাজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিরুল ফারুক, জেলা স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত। শ্রীনগর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হোসেন,।

Don`t copy text!