ঢাকামঙ্গলবার , ৩০ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

থানায় অভিযোগ করলে ঘরে ডুকে পিটিয়ে গুরুতর আহত করেছে কিশোর গ্যাং -দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ৩০, ২০২২ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর চাটখিল ভীমপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনী পড়ুয়া মোঃ তারেক রহমান কে কিশোর গ্যাং মারধর করার ঘটনায় তার বাবা মিলন থানায় অভিযোগ করার পর ঐ কিশোর গ্যাং সদস্যরা মিলনের উপর হামলা করে তাকে গুরুতর আহত করেছে।

এই ঘটনায় চাটখিল থানায় কিশোর গ্যাং সদস্য জাহিদ হোসেন চয়ন, রবিন, আল আমিন সহ ১০/১২ জনের বিরুদ্বে গতকাল সোমবার বিকেলে মিলনের স্ত্রী জোসনা বেগম অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, রোববার বিকেলে তারেক বাড়ি থেকে চাটখিল যাওয়ার পথে চাটখিল সেন্ট্রাল হাসপাতাল সংলগ্ন ফাহাদ মার্কেটের সামনে কিশোর গ্যাংয়ের ঐ সদস্যরা তারেকের উপর হামলা করে তারেকের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। হামলায় তারেকের চিৎকারে তার মা জোসনা বেগম এগিয়ে আসলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তার মায়েরও মোবাইল ছিনিয়ে নেওয়া চেষ্টা করলে মোবাইল তাদের হাতের লোহার রডের আঘাতে ভেঙ্গে যায়।

পরে তারেক কে আহত অবস্থায় উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এই ঘটনায় তারেকের বাবা মোঃ মিলন চাটখিল থানায় অভিযোগ দায়ের করলে কিশোর গ্যাংয়ের ঐ সদস্যরা ক্ষিপ্ত হয়ে রোববার রাতে তার বাসায় ডুকে তার উপর হামলা করে তাকেও গুরুতর আহত করেন।
পরে মিলন কে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই ঘটনায় মিলনের স্ত্রী জোসনা বেগম চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের তদন্ত কর্মকর্তা চাটখিল থানার এসআই মোঃ মজিবুর রহমান অভিযোগ দুটি প্রাপ্তির কথা স্বীকার করে জানান, অভিযোগের তদন্ত চলছে তদন্ত শেষে অপরাধীদের বিরুদ্বে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Don`t copy text!