ঢাকারবিবার , ২৮ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ২৮, ২০২২ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর এর সদর হাসপাতালের ক্যান্টিনে ভোক্তা অধিদপ্তর এর অভিযান এবং সর্বমোট ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ৩৭,০০০/-

আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে সুযোগ্য জেলা প্রশাসক চাঁদপুর মহোদয়ের নির্দেশনা মোতাবেক ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর সহকারী পরিচালক জনাব নুর হোসেন এর নেতৃত্বে সদর উপজেলায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।

সদরের ৫নং ঘাট, স্ট্যান্ডরোড এলাকায় সারের দোকানে সরকারি নির্ধারিত মূল্যে সার ও কীটনাশক বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন বিষয়টি যাচাই করা হয়েছে। মূল্য তালিকা না থাকায় মেসার্স মান্নান ব্যাপারীকে ২০০০/- জরিমানা করা হয়।

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নিচে দত্ত ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ার দায়ে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১৫০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়। এরপর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ক্যান্টিনে তদারকি করা হয়।

তদারকিকালে এটি প্রতীয়মান হয় যে, উক্ত প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়া করে, খাবার নিম্নমানের এবং পরিমানে কম দেয়ার কারনে ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে সদর হাসপাতাল ক্যান্টিনের মালিককে ২০,০০০/- জরিমানা করা হয়। সর্বমোট ৩ টি প্রতিষ্ঠানকে ৩৭,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

এবং ভবিষ্যতে যেন এরূপ অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুশিয়ারি করা হয়

বাজার তদারকি অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর নীনা আক্তার এবং জেলা পুলিশের একটি চৌকশ টিম।

অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে ।

Don`t copy text!