ঢাকাশনিবার , ২৭ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে সিএনজির ধাক্কায় আহত-২-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ২৭, ২০২২ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জের বলাখালে সড়ক দুর্ঘটনায় ২ জন আহত হয়েছে। ২৬ আগস্ট শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, হাজীগঞ্জে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সভা শেষে মোটরসাইকেলযোগে চাঁদপুর ফেরার পথে বলাখাল বাজারে সিএনজি (১১-০৮৯৪) রং সাইডে এসে মোটরসাইকেলকে চাপ দিলে মোটরসাইকেল আরোহী জেলা সেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সদস্য সচিব নজির মিয়াজী অপু ও বদলাও ইয়ুথ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ সড়কের পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে এক্সরে করার জন্য বলেন। এক্সে রিপোর্টে আহত নজির মিয়াজী অপুর পায়ের হাড়ে সমস্যা না দেখালেও তৌফিক মাহমুদের পায়ের হাড় ভাঙ্গার রিপোর্ট আসে।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই ইসমাইল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে আহতদের বিষয়ে খোঁজ-খবর নেন। পরে সিএনজি ও চালককে থানা হেফাজতে নিয়ে আসা হয়। সিএনজি চালকের মানবিক দিক বিবেচনা করে আহতদের কোনো অভিযোগ না থাকায় রাতেই সিএনজি মালিক পক্ষকে ট্রাফিক আইন মেনে গাড়ী চালানোর পরামর্শ দিয়ে পুলিশ সিএনজি ও সিএনজি চালককে সিএনজি মালিক এর কাছে বুঝিয়ে দেন।

Don`t copy text!