ঢাকাবৃহস্পতিবার , ২৫ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাটে প্রাইভেটকার-অটোরিক্সা সংঘর্ষ প্রাণ গেল অটোরিকশা চালকের- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ২৫, ২০২২ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ


কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী (৫০) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও ২জন।


নিহত ওই অটোরিকশা চালক রাজারহাট উপজেলার চাকির পাশা ইউনিয়নের খুনিয়াটারী গ্রামের বাসিন্দা।


বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।


স্থানীয়রা জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় কুড়িগ্রামগামী একটি প্রাইভেটকারের সঙ্গে রাজারহাটগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রিকশার চালক ও দুই যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন । সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে অটোরিকশা চালকের মৃত্যু হয়।


এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় কুড়িগ্রাম-রাজারহাট সড়কের পুরাতন শুভেচ্ছা কোচিং সেন্টারের সামনে এ দূর্ঘটনা ঘটে।


এ বিষয়ে জানতে চাইলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Don`t copy text!