ঢাকাবৃহস্পতিবার , ২৫ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মশ্বিমনগরের শমসের বাগ দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে নতুন বাইসাইকেল বিতরণ করলেন স্বনামধন্য চেয়ারম্যান আবুল হোসেন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ২৫, ২০২২ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

উত্তম চক্রবর্তী,প্রতিবেদক।। যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নের শমসের বাগ দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে নতুন বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মশ্বিমনগর ইউনিয়ন পরিষদ চত্বরে ছাত্রীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়। অনুষ্ঠিত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেন শমসের বাগ দাখিল মাদ্রাসার সভাপতি ও মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত স্বনামধন্য চেয়ারম্যান মো. আবুল হোসেন। ইউনিয়ন উন্নয়ন তহবিল থেকে ছাত্রীদের স্কুলে আসা যাওয়া সহজ করতে ও বাল্যবিয়ে প্রতিরোধ করতে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ইউপি সচিব অঞ্জনা বর্মন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম, ইউপি সদস্য আজব আলী গাজী, ইসলাম গাজী, আবু হাসান সানা, সনৎ দত্ত, আসাদুজ্জামান আসাদ, ইমদাদুল হক শিয়াব, সরোয়ার হোসেন সহ মাদ্রাসার সকল শিক্ষকরাসহ এলাকার সুধিজন ও আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Don`t copy text!