ঢাকাবুধবার , ২৪ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাটখিলে ৩ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ২৪, ২০২২ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালীর চাটখিল থানা পুলিশ উপজেলার দৌলতপুর গ্রাম থেকে আখি আক্তার (৩৫) নামের তিন সন্তানের জননী এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আখি আক্তার চাটখিল উপজেলার দৌলতপুর গ্রামের বড় বাড়ির মৃত মোঃ আনোয়ার হোসেনের স্ত্রী।

মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
এর আগে, সোমবার দিবাগত রাতের কোন এক সময় নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ওই নারী।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেন এবং তিনি বলেন তিন সন্তানকে নিয়ে আখি বসবাস করতেন।
সোমবার রাতের কোন এক সময়ে পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার তরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এঘটনায় থানায় প্রাথমিক ভাবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে বলে নিশ্চিত করেন তিনি।




Don`t copy text!