ঢাকাসোমবার , ২২ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গজারিয়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বালুয়াকান্দি তে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক পথচারী নিহত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ২২, ২০২২ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় অজ্ঞাত নারী (৩৫) এক পথচারী নিহত হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানতে পারেনি হাইওয়ে পুলিশ।

আজ সোমবার ভোর রাত আনুমানিক ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জিস্ট পলিটেকনিক কলেজের সামনে কুমিল্লা মুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর সার্জেন্ট মো. সায়রুল ইসলাম।

তিনি জানান, মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন ওই নারী পথচারী। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। লাশ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেফাজতে আছে বলে তিনি জানান।



Don`t copy text!