ঢাকাসোমবার , ২২ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাধানগর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ২২, ২০২২ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ছাগলনাইয়ার রাধানগর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে আলোচনা সভা মিলাদ মাহফিল ও কাঙ্গালি ভোজ’র আয়োজন করা হয়। সোমবার (২২ আগস্ট) সকাল ১১ টায় জঙ্গলমিয়া বাজারে স্থানীয় এক কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন মজুমদার’র সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের দপ্তর বিষয়ক সম্পাদক আবদুল বাকী মজুমদার শিমুল’র উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করে সভায় বক্তব্য রাখেন আগত অতিথিবৃন্দ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আতাউল্যাহ্ সিফাত।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন বুলবুল, পৌর মেয়র এম. মোস্তফা, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ঘোপাল ইউপি’র সাবেক চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক, জেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ সোহারাব হোসেন তারেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী মোর্শেদ আলম, সাধারণ সম্পাদক মির্জা ইমাম হোসেন সহ উপজেলা ও রাধানগর ইউনিয়ন আ’লীগের সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী। শেষে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে কাঙ্গালি ভোজ বিতরণ করেন আয়োজক কমিটি।

Don`t copy text!