ঢাকারবিবার , ২১ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর কুক্ষাত ডাকাত আতাউর রহমান ১৬ মামলার আসামি দুই শাটারগান ও গুলিসহ আটক- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ২১, ২০২২ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর জেলার মহাদেবপুর উপজেলা চেরাগপুর ইউনিয়ন কুক্ষাত ডাকাত আতাউর রহমান (৩৫) নামে এক জন শাটারগান গুলিসহ
আটক করেছে র‍্যাব। এ সময় দুটি ওয়ান শুটারগান ও একটি গুলি জব্দ করা হয়।
শনিবার (২০ আগস্ট) মধ্যোরাতে দিকে উপজেলার আজিপুর গ্রাম থেকে তাকে আটক করেন র‍্যাব-৫-এর নাটোর ক্যাম্পের সদস্যরা।
আটক আতাউর রহমান উপজেলার চেরাগপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মহাদেবপুর, পত্নীতলা, ধামইরহাট, নওগাঁ সদর ও বদলগাছি থানায় হত্যাসহ ১৬টি মামলা আছে।
রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-৫।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার উপজেলার আজিপুর গ্রামে অভিযান চালিয়ে পলাতক আসামি আতাউর রহমানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি ওয়ান শুটারগান ও একটি গুলি জব্দ করে র‍্যাব।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক আতাউর রহমান একজন অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে জেলার মহাদেবপুর, পত্নীতলা, ধামুইরহাট, বদলগাছি ও সদর থানায় হত্যাসহ ১৬টি মামলা আছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, র‍্যাব আটক ব্যক্তিকে এখনো থানায় হস্তান্তর করেনি। এ বিষয়ে মামলা করার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Don`t copy text!