ঢাকারবিবার , ২১ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হিন্দু বৌদ্ধ সহ সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ থাকলে ওরা দেশের উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না, মন্ত্রী তাজুল ইসলাম-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ২১, ২০২২ ১০:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

গতকাল শনিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে জন্ম অষ্টমী ২০২২ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে,
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি মহোদয়।

মন্ত্রী এক বক্তব্যে বলেন আমরা
মুসলমান ও হিন্দু বৌদ্ধসহ সকল‌ ধর্মের মানুষ ঐক্যবদ্ধ থাকলে এই দশে স্বাধীনতা বিরোধীরা দেশ নিয়ে যত ষড়যন্ত্রই করুক না কেন দেশের উন্নয়ন অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না।

বাংলাদেশে হিন্দুসহ অন্যান্য ধর্মালম্বীর মানুষ একসময় নিরাপত্তাহীনতায় থাকতো।

কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধসহ সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছেন।

মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন‌ করতে পারছে। সকল‌ প্রকার বৈষম্য নিরসন হয়েছে।

ধর্ম যার যার উৎসব সবার। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন সকল ধর্মের মানুষের জন্য। তাই সকল মানুষ সমান‌ সুযোগ-সুবিধা ভোগ করবে এটাই স্বাভাবিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারতের মান্যবর হাইকমিশনার বিক্রম বোরাইস্বামী।

Don`t copy text!