শ্রীনগরে১৭আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা প্রদর্শন
২০০৫ সালে ১৭আগস্ট বিএনপি জামায়াত সরকারের শাসনামলে সংগঠিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার এবং অপপ্রচার গুজবের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি ও তার দোসরদের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি ও উস্কানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা প্রদর্শন করেছে শ্রীনগর উপজেলা আওয়ামী যুবলীগ।
(১৭আগস্ট)বুধবার সকাল ১০টায় উপজেলার ডাক বাংলো মার্কেটে এই বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা প্রদর্শন করা হয়।র্যালী প্রদর্শন শেষে ডাকবাংলো মার্কেটে এসে র্যলীটি শেষ হয়।

শ্রীনগর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হাজী নেছারুল্লাহ সুজনের সঞ্চালনায় ও যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা প্রদর্শন র্যালীতে উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খান,জেলা আঃলীগের সহ-সভাপতি নুরুল আলম চৌধুরী।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন,উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন,কার্যকরী সদস্য ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিনহাজ উদ্দীন মিনহাজ ,সেচ্ছাসেবকলীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার।
উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন শিকদার সুমন,হাসেম আলী আমীন, শ্রীনগর ইউনিয়ন যুবলীগ নেতা শামীম হোসেন,কোলা পাড়া ইউনিয়ন যুবলীগের সিঃসহ সভাপতি হাসেম হাওলাদার,কুকুটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা নাহিদ হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম বায়জিদ, সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

