ঢাকাবুধবার , ১৭ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীর শোক দিবস পালিত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ১৭, ২০২২ ৯:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত।

সোমবার (১৫ আগস্ট) বিকালে হাজীগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিনে পরিচালনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন, মাওলানা মাইনুদ্দিন মিয়াজী।
এর আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল, কোষাধ্যক্ষ আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি।

বক্তব্য রাখেন, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, বড়কুল পশ্চিম ইউনিয়নের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজী, সদর ইউনিয়নের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল ইসলাম মীর, সাধারন সম্পাদক মাহতাব হোসেন সবুজ।

সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়দুর রহমান খোকন বলি, সাধারণ সম্পাদক আবু ইউছুফ গাজী মোহন।
শোক সভায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দীলিপ সাহা, সাংগঠনিক সম্পাদক শাহাদাত মজুমদার, প্রচার সম্পাদক শাহ জামাল, পৌর যুবলীগের আহ্বায়ক হায়দার পারভেজ সুজন, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুকুর আলম (শুভ) সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী যোগ দেয়।

Don`t copy text!