ঢাকামঙ্গলবার , ১৬ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খেলা হবে,সে খেলায় আমরা জিতবো-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ১৬, ২০২২ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, মানুষ চায় তার জমিতে কেউ সাইনবোর্ড লাগাবে না, কারও মেয়ে ঘর থেকে বাইরে গেলে নিরাপদে থাকবে।

এ কাজটা আমি একা পারবো না। সমাজের ভালো মানুষদের নিয়ে করতে চাই। নারায়ণগঞ্জে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এগুলো চলমান, হবে। তবে মানুষ এখন শান্তিতে থাকতে চায়। আজ সোমবার (১৫ আগস্ট) বিকেলে জেলার সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অ’তিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, দেশে কোনো ধরনের ঝামেলার চেষ্টা হলে প্রতিরোধ নারায়ণগঞ্জ থেকে শুরু হবে। খেলা হবে, সে খেলায় আমরা জিতবো। আমরাই খেলবো। কারণ শয়তান শয়তানি করতে পারে কিন্তু আল্লাহর সঙ্গে নয়। আল্লাহর রহমত আছে শেখ হাসিনার ওপর। তিনি আরও বলেন, আমরা কিছুদিনের মধ্যেই এলাকায় এলাকায় গিয়ে কাজ করবো। উন্নয়নমূলক ও সমাজের জন্য কাজ করতে চাই। যে কাজগুলো করলে আল্লাহ খুশি হবেন। আপনারা দোয়া করবেন যেন সে কাজগুলো করতে পারি।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জে’লা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইয়াসিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি প্রমুখ।

Don`t copy text!