ঢাকামঙ্গলবার , ১৬ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে অবৈধ ৫টি ড্রেজার পাইপ অপসারণ

প্রতিবেদক
admin
আগস্ট ১৬, ২০২২ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

শ্রীনগরে ৫টি অবৈধ ড্রেজার পাইপ অপসারণ
শ্রীনগরে ভাগ্যকুল ও বাঘড়া ইউনিয়নের প্রধান সড়ক থেকে ৫টি অবৈধ ড্রেজারের পাইপ লাইন অপসারণ করেছে উপজেলা প্রশাসন। 
(১৬ আগষ্ট)মঙ্গলবার দিনব্যাপী শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী’র নির্দেশে সহকারী কমিশনার(ভূমি) মোঃ আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে এ ড্রেজার পাইপ অপসারণ করা হয়।
ভাগ্যকুল ও বাঘড়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে প্রধান সড়ক গুলোর উপর অবৈধ ড্রেজার পাইপ লাইন টানার কারণে পথচারী ভোগান্তির  শিকার হওয়ায় বাঘড়া ইউনিয়নের সাবেক মেম্বার আনোয়ার হোসেন আনু ও  মিজানুর রহমান জুয়েলের নিয়ন্ত্রনাধীন ১টি ড্রেজার, ভাগ্যকুল ইউনিয়নের ইউপি সদস্য শাহ-আলম সারেং এর ১টি ড্রেজার, সাবেক মেম্বার সামাদ ও বর্তমান ইউপি সদস্য মোশারফ হোসেনের ১টি ড্রেজার, জুয়েল বেপারীর ১টি ড্রেজার এবং আলামিনগংদের ১টি ড্রেজার মোট ৫টি ড্রেজারের পাইপ বিনষ্ট করা হয়।
এসময় সাথে ছিলেন, উপজেলা সহকারী ভূমি অফিসের সার্ভেয়ার মোসলেম উদ্দিন, বাঘড়া ইউনিয়ন সহকারী তহসিলদার আল-আমিন, ভূমি অফিসের বিপ্লব, বাঘড়া ফাঁড়ির ইনচার্জ এস আই মেরাজুল সহ পুলিশ ফোর্স।

Don`t copy text!