ঢাকাসোমবার , ১৫ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মীরসরাই ইউনিয়নে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ১৫, ২০২২ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে মীরসরাই সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে।

সোমবার ১৫ আগস্ট সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। ৯নং মীরসরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম দিদারের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোর্শেদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, মীরসরাই ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোস্তফা পলাশ, মাহফুজুর রহমান ভূঁইয়া, ডাঃ জাহিদ, সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য মোঃ নুরুল্লাহ, ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দ, ইউনিয়ন আওয়ামিলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ। এছাড়াও এলাকায় বিভিন্ন স্তরের জন সাধারণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনী, মহান মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করেন এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করেন। পরে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া মোনাজাত করা হয়।

Don`t copy text!